বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন মাহবুব তালুকদার ইসির ভাবমুর্তি ক্ষুন্ন করেননি সিইসিই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু বিতাড়িত হয়েছে। সিইসির যে ন্যুনতম লজ্জাবোধ থাকলে তিনি ইসি মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না বরং যদি তার মধ্যে ন্যুনতম নিজের অপকর্মর জন্য অনুশুচনা করতেন। দেশের গনতন্ত্রের ধ্বংসের জন্য দায়ী এ সিইসি।
আজ সকালে মিরপুরে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে এসব কথা বলেন। সরকারের হেফাজতে লেখক মুশতাকের মৃত্যু ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি মিরপুর ১১ থেকে সাড়ে ১০ এসে সংক্ষিপ্ত সমাবশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ হওয়ার আগেই পুলিশ এসে সমাবেশে হামলা করে।
এ সময় পুলিশ বিএনপির ৪ কর্মীকে আটক করে নিয়ে যায়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক দফতর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক, পল্লবি থানার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মল্লিক, রুপনগরের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক মজিবুল হকসহ সহস্রাধিক নেতাকর্মী।
ভিন্নবার্তা ডটকম/আরজে/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051