অস্ত্র, গুলি ও অবৈধ ভারতীয় রুপি রাখার অভিযোগে সাতক্ষীরার দেবহাটা থানায় দায়েরকৃত মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে পৃথক দু’টি চার্জশিট দাখিল করা হয়েছে।
এক মাস ২৩ দিন পর আমলী আদালত-৭ এর বিচারক রাজীব কুমার রায়ের আদালতে বুধবার দুপুরে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের উপপরিদর্শক রেজাউল ইসলাম।
সাতক্ষীরা আদালতের উপ-পরিদর্শক মোন্তাজউদ্দীন জানান দেবহাটা থানায় সাহেদের বিরুদ্ধে অস্ত্র ভারতীয় রুপি রাখার অভিযোগে দায়েরকৃত মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।
এর আগে ১৫ জুলাই ভোরে ভারতে পালিয়ে যাওয়ার মুহুর্তে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের লাবন্যবতী নদীর কুমড়োর খালের বেইলি ব্রিজের নিচ থেকে সাহেদকে বোরকা পরিহিত অবস্থায় গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও দু’ হাজার ৩৩০ রুপি উদ্ধার করা হয়। এরপর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা হয় দেবহাটা থানায়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051