রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আদালতে নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ডে চাওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় সাহেদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হবে। আর কিছুক্ষণের মধ্যেই আদালতে পৌঁছাবে পুলিশের গাড়ি।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম রিমান্ড চাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051