1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাহারার মাঝে

গীতাংশু দলপতি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১ ৯:১০ pm

তপ্ত মরুর বুকে ছিনু আমি একা
সাথী ছিল নাকো মোর,
আজও কেহ মোরে ভাবেনি আপন
সকলেই ভাবে পর।
হেনকালে এক নীড়হারা পাখি
ছিল দূর অজানায়,
বাঁধিবে সে বাসা মনে এই আশা
তাই ঘুরে সাহারায়।
এমনি করিয়া তার সাথে মোর
দেখা হয়েছিলো হায়,
সে কথাটি মোর মনে পড়ে যবে
বুক ভরে বেদনায়।
করুণ নয়নে চেয়ে বলেছিলো
মোরে দাও তুমি ঠাঁই,
সাথীহারা আমি সাহারার মাঝে
কেঁদে ফিরি একা তাই!
সাথী হও মোর না ভাবিও পর
র’বো আমি তব পাশে,
তোমার সহিত কাটাবো জীবন
এসেছিনু এই আশে।
বলেছিলো সে সাহারার মাঝে
পদ্ম ফোটাবো আমি,
ফেলে যাবো নাকো মরুর মাঝারে
তোমাকে যে একাকিনী।
আমি দেখিনি সাহারা আলেয়া দেখিনি
প্রশান্তি খুঁজি তা’তে,
জীবনে মরণে র’বো পাশাপাশি
সাথী হবো দু’জনাতে।
সাহারার মাঝে শাপলা পদ্ম
ফুটিবেনা ভালো জানি,
তবু দিনু কথা থাকো মোর সাথে
না ভাববো পর আমি।
কি জানি কি দোষে ছেড়ে গেলো মোরে
নীড়হারা সেই পাখি,
সে কথা স্মরিলে জলে ভরে উঠে
আজও মোর দুই আঁখি।
ছিলাম একা ভালোই ছিলাম
ধূসর সাহারা মাঝে,
কেনো এসেছিলো বাঁধিবারে বাসা
বৃথাই আমার কাছে।
নিয়তির খেলা বড়ই নিঠুর
কেহনা বুঝিতে পারে,
পাখা ছিলো তাই উড়ে চলে গেলো
দোষ নাহি দেই তারে।

ভিন্নবার্তা/এসএস

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ