প্রতিবেশির বাড়ির বৈদ্যুতিক হোল্ডার মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে রাব্বি (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি গোদাগাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং ফাসপাড়া গ্রামের দবিরুল ইসলামের ছেলে।
সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, প্রতিবেশি রুবেলের বাড়িতে বৈদ্যুৎ লাইনের সমস্যা দেখা দিলে তা ঠিক করতে রাব্বিকে ডেকে নিয়ে যায় ওই বাড়ির লোকজন। বিদ্যুতিক হোল্ডার ঠিক করার সময় তারের সঙ্গে জড়িয়ে পড়ে রাব্বি। তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম ডন বলেন, ঘটনার কথা তারা অবগত হয়েছেন। ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051