নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করেছে সবুর আলী নামের (৩৭) এক ব্যক্তি। উপজেলার চাপিলা ইউনিয়নে বালু নিয়ে বিবাদমান বিষয়ে সালিশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
চেয়ারম্যান আনোয়ার হোসেন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাপিলা ইউনিয়নে একটি সালিশ যোগ দিলে চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে সবুর নামে ওই ব্যক্তির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যানের গালে চড় মারেন সবুর। এতে চেয়ারম্যান মাটিতে লুটিয়ে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন।
পুলিশ সুপার আরও জানান, জড়িত ওই ব্যক্তিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
এ বিষয়ে চাপিলা ইউনিয়নের চেয়ারম্যান আলাল উদ্দীন ভুট্টোর সঙ্গে যোগাযোগ করা হলে ব্যস্ততার অজুহাতে ফোন রেখে দেন তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051