ঢাকা-৫ উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে ফের হামলা হয়েছে। এতে সালাহউদ্দিন অক্ষত থাকলেও হামলায় গাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ বুধবার দুপুরে নির্বাচনী গণসংযোগ শেষে যাত্রাবাড়ীতে প্রধান নির্বাচনী অফিসে ফেরার পথে ডেমরা বামৈল ব্রিজের ওপর এ হামলা চালানো হয়। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।
এ সময় তিনি সাংবাদিকদের আওয়ামীলীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর এক বক্তব্যের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের প্রার্থী নাবালক ও অর্বাচীন। রাজনীতি ও এ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে কোনো ধারণা তার নাই।
তিনি বলেন, আমি এ এলাকার তিন তিন বারের নির্বাচিত সংসদ সদস্য। এ এলাকার ৯০ ভাগ উন্নয়ন আমার হাত ধরে হয়েছে। আমার প্রচারণায় অতর্কিত হামলা করে সে এ এলাকার জনগণের মনে আঘাত করেছে। শুধু তাই নয়, রাজনীতিতে তার নাবলকতার পরিচয় দিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051