ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাস নিজের ৪২তম জন্মদিন পালন করলেন। রবিবার (২৩ অক্টোবর) তারকার জন্মদিনে তাঁর আসন্ন চলচ্চিত্র ‘সালার’ সিনেমার সেট থেকে তোলা প্রভাসের নতুন ছবি ভক্তদের সাথে শেয়ার করেছেন সিনেমার নির্মাতারা। যদিও সালার সিনেমার শুটিং থেকে প্রভাসের অনেকগুলো ছবি আগেও অনলাইনে প্রকাশিত হয়েছিল, তবে এই প্রথম সিনেমাটির টিম আনুষ্ঠানিকভাবে প্রভাসের ছবি শেয়ার করেছে।
নতুন ছবিগুলোতে প্রভাসকে বেশ রুক্ষ চেহারায় দেখা যাচ্ছে।
একটিতে তিনি খাকি রঙের শার্ট পরিহিত অবস্থায় বাসের সামনে পোজ দিয়েছেন। চোখে ছিল সানগ্লাস, মুখে হাসি।
হম্বেল ফিল্মস এর ফেসবুক পেজ থেকে প্রভাসের সেই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘যে ব্যক্তি ভাষা, সংস্কৃতি এবং সিনেমার সীমানা অতিক্রম করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জনের দুর্বোধ্য স্বপ্ন দেখেছিলেন! অতুলনীয় অনুসরণীয় একজন মানুষ প্রভাস। আপনার দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করছি। আমাদের প্যারামাউন্ট প্রভাসকে জানাই শুভ জন্মদিন। ’
‘সালার’ অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, প্রভাস ক্যামেরা থেকে দূরে তাকিয়ে আছেন। তাঁর হাতে এবং টি-শার্টে ময়লা এবং তৈলজ পদার্থ ছিল। ছবিটি শেয়ার করে ‘সালার’ টিম তাকে আবারও শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘আমাদের এক এবং একমাত্র হিংস্র মানুষ, প্রভাসকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় এসেছে। ’
এদিকে, সালার সিনেমার সেট থেকে প্রভাসের আরো একটি ঝলক প্রকাশ করেছে পরিচালক প্রশান্ত নীল। পরিচালক টুইট করে লিখেছেন, “শুভ জন্মদিন ডার্লিং! আপনার বছরটি দুর্দান্ত কাটুক এবং এই বছরটিকে আপনার জন্য বিশেষ করে তুলতে আমরা যথাসাধ্য চেষ্টা করব। ”
‘কেজিএফ’ খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের আসন্ন সিনেমা সালারে প্রভাসের সঙ্গে আরো থাকছেন মালায়লাম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন ও দক্ষিণের জনপ্রিয় নায়িকা শ্রুতি হাসান।
সূত্র : হিন্দুস্তান টাইমস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051