রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে সালাম না দেওয়ার জেরে সজীব নামে এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে স্থানীয় দুই বখাটে। এতে ওই শিক্ষার্থীর পা ভেঙে গেছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
সজীব বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুই বখাটের নাম রিহান ও স্বপন।
এ ঘটনার প্রতিবাদে সোমবার রাতে রংপুর প্রেস ক্লাব চত্ব¡রে সড়ক অবরোধ ও অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থী সোহেল আহমেদ ও রিয়াজুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৫টায় ক্যাম্পাসের ভেতরে সালাম না দেওয়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী জুম্মাপাড়া এলাকার রিহান নামে এক বখাটে ইলেক্ট্রো মেডিকেল টেকনোলজি বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র সজীবকে স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করে। এতে তার পা ভেঙে যায়। এর আগেও রিহান বেশ কয়েক শিক্ষার্থীকে মারধর করেছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন। এ সময় পুলিশ বখাটেদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রহমান জানিয়েছেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051