বলিউড সুপারস্টার সালমান খানের বেশ কয়েকটি বাড়ি রয়েছে। মুম্বাইয়ের বান্দ্রায় তার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। পড়ে থাকা সেই বাসা ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড ভাইজান।
বলিউড হাঙ্গামার শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, বাসাটি ১৪ তলায় অবস্থিত। ৭৫৮ বর্গফুটের। সালমানের বাসা ভাড়া হবে শুনে রব পড়ে যায়। অবশেষে এক আগ্রহী মাসে ৯৫ হাজার রুপিতে ওই বাসা ভাড়া নেন। ৬ ডিসেম্বর চুক্তিপত্র হয়। ৩৩ মাস পর্যন্ত ওই ব্যক্তি এই বাসায় থাকতে পারবেন বলে চুক্তিপত্রে উল্লেখ করা হয়। ওই ব্যক্তি অগ্রিম ২ লাখ ৮৫ হাজার রূপি দিয়েছেন।
সালমান খান নিজেও বান্দ্রা এলাকায় আরেকটি বাসায় থাকেন। শহরের প্রাণকেন্দ্রে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন তিনি।
এছাড়া মুম্বাইয়ে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে সালমানের, যেগুলোর কোনোটিতে একদিনও থাকেন নি তিনি। কদিন আগে বান্দ্রায় আরেকটি বাসা ভাড়া দিয়েছেন তিনি।
সালমান খান ভেঞ্চারস প্রাইভেট লিমিটেডের আওতায় বান্দ্রার ওই ডুপ্লেক্স বাড়ি মাসে ৮ লাখ ২৫ হাজার টাকায় ভাড়া দেওয়া হয়েছে। মাকবা হাইটসের ১৭ এবং ১৮ তলায় রয়েছে ভাইজানের ওই ডুপ্লেক্স।
উল্লেখ্য, সালমান খানকে পরবর্তীতে দেখা যাবে ‘টাইগার ৩’ ছবিতে। এই ছবিতে ভাইজানের নায়িকা তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। শিগগিরই মুম্বাইতে এই ছবির বাকি পর্বের শ্যুটিং শুরু হবে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051