1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সার্বিয়ায় ফের বন্দুক হামলা, নিহত ৮ আহত ১০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩ ১০:১৩ am

সার্বিয়ায় দ্বিতীয় বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। বন্দুকধারী বেলগ্রেড এলাকা থেকে ৬০ কিলোমিটার (৩৭মাইল) দক্ষিণে একটি গ্রামের কাছে এই হামলা চালায়। চলন্ত গাড়ি থেকে একটি স্বয়ংক্রিয় অস্ত্রের মাধ্যমে বন্দুক হামলা চালানো হয়। অপরাধী এখনও পলাতক বলে জানা গেছে। সার্বিয়ায় গত দুই দিনের মধ্যে এটি দ্বিতীয় গণহত্যার ঘটনা বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন।

এই সপ্তাহের শুরুর দিকে, সার্বিয়ায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে ৯ জন নিহত হয়। তাদের মধ্যে অন্তত আট শিক্ষার্থী, অন্যজন নিরাপত্তারক্ষী বলে জানা যায়। গত বুধবার সকালের দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। ওই ছাত্রের গুলিতে এক শিক্ষকসহ আরো কমপক্ষে ছয় শিক্ষার্থী আহত হয়েছে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শুক্রবার সকালে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিশেষ পুলিশ বাহিনী ম্লাদেনোভাক এবং দুবোনা ঘটনাস্থলে পৌঁছিয়েছে। ঘটনাস্থলের একটি ছবিতে দেখা যাচ্ছে, পুলিশ অফিসাররা চেকপয়েন্টে গাড়ি থামিয়ে বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করছে। একটি হেলিকপ্টার, ড্রোন এবং একাধিক পুলিশ টহল দিচ্ছে আশেপাশের এলাকায়।

স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনার একটি পার্কে একজন পুলিশ অফিসারের সঙ্গে তর্ক করার পর ২০ বছর বয়সী এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে মানুষের ওপর গুলি চালাতে শুরু করেন। একটি চলন্ত গাড়ি থেকে সে অতর্কিত গুলি চালায়। গুলিতে কমপক্ষে আটজন নিহত হয় এবং আরো অনেকে আহত হয়।

স্বাস্থ্যমন্ত্রী, ড্যানিকা গ্রুজিসিচ এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান আলেকসান্ডার ভুলিন শুক্রবার ভোরবেলা ঘটনাস্থলে যান বলে জানা গেছে। সার্বিয়ায় ব্যাপকভাবে বন্দুক হামলার ঘটনা বিরল। কারণ দেশটিতে কঠোর বন্দুক আইন আছে। তবে বন্দুকের মালিকানার ক্ষেত্রে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ