1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সারাদেশের ৩৯ ভাগ বোরো ধান কাটা শেষ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০ ১০:৫২ pm

হাওরের প্রায় শতভাগ (৯৯ শতাংশ) ও সারা দেশের ৩৯ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের নানান উদ্যোগ গ্রহণের ফলে হাওরের ধান সফলভাবে কাটা শেষ হয়েছে। আশা করা যায়, আগামী জুন মাসের মধ্যে সারা দেশের বোরো ধান শতভাগ কাটা সম্পন্ন হবে।

সোমবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর আহ্বান জানিয়েছেন। সে লক্ষে ইতোমধ্যে কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। খুব শিগগিরই এগুলোর বাস্তবায়ন শুরু হবে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু হাওরে এ বছর বোরো আবাদ হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে। এর মধ্যে রোববার পর্যন্ত মোট কাটা হয়েছে ৪ লাখ ৩৯ হাজার হেক্টর, যা হাওরভুক্ত মোট আবাদের শতকরা ৯৯ ভাগ। সারা দেশে বোরো আবাদ হয়েছে ৪৭ লাখ ৫৪ হাজার ৪৪৭ হেক্টর জমিতে। এর মধ্যে কাটা হয়েছে ১৮ লাখ ১৮ হাজার হেক্টর, যা মোট আবাদের শতকরা ৩৯ ভাগ।

সারা দেশে মোট ১৪টি কৃষি অঞ্চল ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, যশোর, খুলনা, বরিশাল এবং ফরিদপুরে প্রায় ৫৫ লাখ ৭০ হাজার ৩৬১ জন কৃষি শ্রমিক ধান কাটায় নিয়োজিত আছেন। হাওরের মতো সফলভাবে নিরাপদে অন্য অঞ্চলের বোরা ধান কাটার জন্য যেখানে প্রয়োজন সেখানে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের ব্যবস্থাপনায় এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে কৃষি শ্রমিককে পাঠানো অব্যাহত রয়েছে।

পাশাপাশি, সারা দেশে এক হাজার ৪৯৭টি কম্বাইন হারভেস্টার ও ২ হাজার ৪৫৫টি রিপার ধান কাটায় ব্যবহার হচ্ছে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ