সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরেও বছরের প্রথম দিন বই উৎসব পালিত হয়েছে।
আনন্দঘন পরিবেশে ও ঘরোয়া ভাবে শুক্রবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৩৬০টি প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়ের ৬৯ হাজার শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ২০ হাজার নতুন বই বিতরণ করা হয়। এরমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ২২৪টি,কেজি স্কুল ১১১টি ও এনজিও কেন্দ্র ৩৫টি।
এ বই বিতরণ উপলক্ষে শাহজাদপুর ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে ঘরোয়া ভাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,বিশেষ অতিথি ছিলেন,উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক,উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী,ওসি শাহীদ মাহমুদ।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামছুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক ময়নুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051