খাগড়াছড়িতে সাম্যবাদী আন্দোলনের জেলা আহ্বায়ক কমরেড জাহেদ আহমেদ টুটুলের (৫৫) লাশ উদ্ধার হয়েছে। রোববার সকালে মাটিরাঙা উপজেলার ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কমরেড জাহেদ আহমেদ টুটুল মাটিরাঙা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাবুপাড়ার বাসিন্দা। তার একটি মেয়ে রয়েছে।
কমরেড টুটুলের ঘনিষ্ঠজন এবং ব্যবসায়ী-সমাজকর্মী পলাশ চৌধুরী জানান, জাহেদ আহমেদ টুটুল তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি শহরে যান। শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে তিনি একা মাটিরাঙার বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে রাতে তিনি বাসায় না ফেরায় তার স্বজনরা তাকে খুঁজতে থাকেন।
পর দিন রোববার সকালে মাটিরাঙা উপজেলার সদর ইউনিয়নের ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে মোটরসাইকেলসহ তার লাশ পাওয়া যায়। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051