
পবিত্র জুমার দিনের সকালেই জমে উঠেছে রাজধানীর মাছ ও মাংসের বাজার। তবে পছন্দের মাছ কিনতে গিয়ে বেশ হিসাব-নিকাশ করতে হচ্ছে ক্রেতাদের। সামুদ্রিক মাছ কিনতে গুনতে হচ্ছে হাজার টাকা পর্যন্ত। দাম চড়া দেশি মাছেরও। তবে এই দুটির তুলনায় কম দামে পাওয়া যাচ্ছে চাষের মাছ। ফলে সাধ্যের মধ্যে মাছ কিনতে চাষের মাছের দিকেই ঝুঁকছেন অনেক ক্রেতা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর রায়ের বাজার মাছের বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজারে গরুর মাংসের দাম কেজিপ্রতি ৮০০ টাকা এবং ডিমের ডজন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও দামের ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি নেই। গত সপ্তাহের তুলনায় বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমবেশি হয়েছে।
মাছের বিক্রেতারা জানান, মাছের বাজারে তুলনামূলক কম দামে প্রতি কেজি পাঙাশ ২২০ টাকা এবং তেলাপিয়া ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। রুই মাছ ২৮০ টাকা, পাবদা ৩৫০ টাকা, চাষের শিং ৩৮০ টাকা, পোয়া ৩৫০ টাকা এবং বায়লা মাছ ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় আকারের কাতল মাছের দাম কেজিপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা।
চিংড়ি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০০ থেকে ৯০০ টাকায়। আর সাগরের পাঙাশের দাম ১ হাজার ২০০ টাকা। ট্যাংরা ৭০০ টাকা, আইড় ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং বাইন মাছ ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি শিং মাছের দাম কেজিপ্রতি ১ হাজার টাকা।
মাছ বিক্রেতা আজাদ রশীদ বলেন, চাষের মাছ সব সময় দাম কিছুটা কম থাকে। চাষের মাছ আছে বলেই মানুষ মাছ খেতে পারছে। সামুদ্রিক ও দেশি মাছ খেতে হলে চাষের মাছের দ্বিগুণ, অনেক ক্ষেত্রে তিনগুণ দাম গুনতে হবে।
রায়ের বাজার থেকে এক কেজি পোয়া মাছ কিনেছেন বুলবুল আহমেদ। তিনি জানান, এক কেজি পোয়া মাছ কিনেছেন ৩৫০ টাকা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051