করোনায় সামাজিক দুরত্ব বজায় রেখে ঢাকা-৫ উপ-নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়াসংগঠক শহীদ শেখ কামাল ও পুত্রবধূ ক্রীড়াবিদ সুলতানা কামালের ভাইয়ের মেয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি।
শুক্রবার বিকালে ডেমরা হাজী মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৬৮নং ওয়ার্ড আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ উপনির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী নেহরীন মোস্তফা দিশি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ, আওয়ামী লীগ নেতা মো. ফারুক খান, ৬৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি নীরু আমিন নুরুল।
এতে সভাপতিত্ব করেন ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম খন্দকার। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশির হাতে নৌকার মনোনয়ন তুলে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শুরুর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন, দলের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, সাবেক এমপি মকবুল হোসেনসহ প্রয়াত অন্যান্য নেতা-কর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং দেশবাসীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্তসহ বিভিন্ন রোগে মৃত্যুবরণকারী আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় নেহরীন মোস্তফা দিশি বলেন, ১৯৭৫ এ পুরো পরিবারকে হারানোর পর থেকে শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। রাষ্ট্রের নীপিড়নের শিকার হয়েছেন। তবে তার আপোসহীনতার কারণেই তিনি রাজনীতিতে নিজের ইতিহাস গড়ে তুলতে পেরেছেন। তিনি বলেন, তার নেতৃত্বে দেশ উন্নয়নের উচ্চ সোপানে পৌঁছে যাচ্ছে। তার জন্য ছাত্রলীগ সব সময় নিবেদিত ছিল, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। আমরা দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051