1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সামাজিক অবক্ষয় রোধে ধর্মীয় অনুশাসন মেনে চলার কথা বললেন শিল্পমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ৫:০৮ pm

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ধর্মীয় অনুশাসন মেনে চললে সামাজিক অবক্ষয় ও বিশৃঙ্খলা রোধ করা সম্ভব। ধর্মের কারণেই মানুষ শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে, মানুষের সাথে মানবিক আচরণ করে। সেজন্য সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।

আজ শনিবার মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ এবং প্রস্তুতিসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী সরকারের আমলেই মানুষের জীবনমান উন্নয়ন হয়। বিশ্বব্যাপী প্রশংসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে কোনো কর্মহীন, গৃহহীন, খাদ্যহীন মানুষ থাকবে না।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা প্রমুখ। এ ছাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মনোহরদী উপজেলার ৪৩টি পূজামন্ডপে সরকারি তহবিল হতে অনুদান বিতরণ করা হয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ