আগামী দুই দিন সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে দিনের আবহাওয়া শুস্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী আববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।
সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আরও জানানো হয়, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, গোপালগঞ্জ ও শ্রীমঙ্গল অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সদরে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সদরে ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সদরে ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ২৫ ডিগ্রি সেলসিয়াস।
রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
খুলনা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আর বরিশাল বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সদরে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সদর ও খেপুপাড়ায় ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051