সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে।
তবে এ দুর্ঘটনায় কেউ নিহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে রাজধানী ঢাকা থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা নীলাচল পরিবহনের একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।
এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে গেলে অন্তত ১৫ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান স্থানীয়রা।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটির একাংশ পানিতে ডুবে আছে। র্যাকারের সাহায্যে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বাস খাদে পড়ে অল্পসংখ্যক যাত্রী আহত হলেও কারো প্রাণহানি হয়নি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051