বগুড়ায় সাবেক স্ত্রীকে হত্যা মামলার রায়ে রুবেল হক (২৭) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বগুড়া জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল হক বগুড়া শহরের ঠনঠনিয়া শাহপাড়ার মৃত আয়নাল হকের ছেলে।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন জানান, দণ্ডপ্রাপ্ত রুবেলের সাথে ২০১৪ সালে শহরের মালগ্রামের বিপ্লবের মেয়ে পিংকির (১৯) বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুজনের বিরোধের একপর্যায়ে ২০১৭ সালের ১৮ আগস্ট বিবাহ বিচ্ছেদ হয়। এর সাড়ে ৪ মাস পর রুবেল সাবেক স্ত্রী পিংকির বাড়িতে গিয়ে পিংকিকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় রুবেলকে আসামি করে শ্বশুর বিপ্লব সদর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৮ সালের ২ জুন আদালতে রুবেলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051