আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
নুরুল ইসলাম নাহিদের সাবেক সহকারী একান্ত সচিব জাকির হোসেন আজ শুক্রবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
নুরুল ইসলাম নাহিদ গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনার পরীক্ষা করান। পরীক্ষায় তাঁর শরীরে করোনা শনাক্ত হয়।
জাকির হোসেন জানান, নুরুল ইসলাম নাহিদ বর্তমানে তাঁর বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা সার্বক্ষণিক তাঁর খোঁজখবর নিচ্ছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
অভিনেতা ও আওয়ামী লীগের সাংসদ আসাদুজ্জামান নূরও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051