নীলফামারীর সৈয়দপুরে সাবেক এক রেল কর্মচারীর টাকা,সোনা মূল্যবান কাগজপত্র ও বাসার মালামাল নিয়ে পালিয়ে গেছে তাঁর স্ত্রী ৷
সব হারিয়ে শেষ বয়সে বিড়ম্বনায় পড়েছেন ওই বৃদ্ধ ৷ অভিযোগে জানা যায়,সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর গ্রামের মৃত.মনির উদ্দীন বসুনিয়ার ছেলে সিদ্দিক বসুনিয়া ৷ সৈয়দপুর রেলওয়ের কারখানার কর্মচারী ছিলেন ৷ চাকরি কালীন সময়ে স্ত্রী মারা যায় ৷ পরে তিনি বেলাইচন্ডী হাফেজপাড়া আজিজার প্রামানিকের মেয়ে আরজিনা বেগমকে বিয়ে করেন ৷ এক সময় তিনি চাকরী থেকে অবসর গ্রহণ করেন ৷ বিয়ের পর তাদের সংসার ভালই চলছিল ৷ পেনশনের টাকা ও চাষাবাদ করে তাদের ১৯ বছর সংসার জীবন অতিবাহিত হয় ৷ কিন্তু কয়েক মাস থেকে আরজিনা বেগমের মধ্যে লোপ লালসা তৈরী হয় ৷ শুরু হয় ষড়যন্ত্র কিভাবে টাকা পয়সা আত্মসাৎ করা যায় ৷ এরই অংশ হিসেবে গত রমজান মাসে জমি বন্ধকের ফেরত এক লাখ টাকা আত্মসাৎ করেন ৷ ১০ হাজার টাকার সোনার কানের দুল,দোকান থেকে ৩ হাজার,বীমার ২৫ হাজার টাকা এবং পেনশনের বই,এনআইডি কাড,সংসারের বাড়ির সমস্ত জিনিসও আসবাপত্র নিয়ে পালিয়ে যায় ৷ এসব মালামাল তাঁর বাবার বাড়ি ও বোন আজিদা বেগমের দাগলাগঞ্জ বাড়িতে রাখে ৷ তাকে ফেরাতে অনেক চেষ্টা করে ও বৃদ্ধ সিদ্দিক ব্যর্থ হন ৷ শেষ বয়সে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বৃদ্ধ ৷ না পারছেন মামলা করতে না, পারছেন স্ত্রীর বিচার করতে ৷ এনিয়ে বিভিন্ন লোকের দ্বারে দ্বারে ঘুরছেন ৷ বিষয়েটি গোপন থাকলেও কয়েকদিন আগে প্রকাশ হয় ৷ আজ শুক্রবার ওই বৃদ্ধের সাথে কথা হলে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার জীবনের যেটুকু সম্বল ছিল সব নিয়ে পালিয়ে গেছে আরজিনা ৷
এই বৃদ্ধ বয়সে কি করে চলবো আমি ৷তারপরও যদি সে এসব মালামাল ও টাকা নিয়ে ফেরত আসে তাহলে আমি তাকে মেনে নেব ৷ আমি তাঁর নামে কোন মামলা করবো না ৷ আল্লাহ্র কাছে বিচার দাবী করছি ৷
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051