ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রোববার (১৮ এপ্রিল) রাজধানীর শাহবাগ থানায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব মামলাটি দায়ের করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, উসকানিমূলক এবং আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত করে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগে এনে মামলা করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051