মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের গাড়িতে হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
জানা গেছে, রোববার রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন তার মা-বাবাসহ ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন।
রাত সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছামাত্র যুবলীগের সহসভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে তার গাড়ি ঘিরে ফেলেন ছাত্রলীগের একাংশের কিছু কর্মী। এ সময় তারা জাকিরের গাড়িতে হামলার চেষ্টা চালান।
এমন পরিস্থিতিতে আশপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রলীগের একাংশের কর্মীরা সরে যান। এ ঘটনার খবর পেয়ে জাকির হোসাইনের সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা জুড়ী বাজারে শোডাউন করে। অন্যদিকে যুবলীগের সহসভাপতি আহমদ কামাল অহিদের বাড়িতে অন্য গ্রুপ জড়ো হয়।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, এসএম জাকিরের গাড়ি আটকে তার সঙ্গে কিছু ছেলে বেয়াদবি করে। পরে জাকিরের সমর্থকরা তাদের বাড়িতে হামলার চেষ্টা করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051