ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমানুল্লাহকে পিটিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে শ্যামকুড় বাজারে নৌকার সমর্থকরা পিটিয়ে জখম করে। এ ঘটনায় শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল হককে জিজ্ঞাসাবাদের জন্যআটক করেছে পুলিশ।
ওসি মাহবুবুর রহমান জানান, সাবেক চেয়ারম্যান আমানুল্লাহ বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের পক্ষে ট্রাক প্রতিকে ভোট করেন। এ টনার জের ধরে সন্ধ্যার দিকে নৌকার সমর্থক জামিরুল চেয়ারম্যান ও তার ভাই দলবল নিয়ে আমানুল্লাহকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জামিরুলকে থানায় নিয়ে এসেছে। তবে এখনই তাকে গ্রেফতার বলা যাচ্ছে না। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে ওসি মাহবুবুর রহমান জানান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051