সীতাকুণ্ডে বিষাক্ত সাপের কামড়ে সাইমা করিম লিমা (২৪) নামের এক গৃহবধূর মারা গেছেন। লিমা ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের বশরত নগর গ্রামের মুনসুর আলী মিজি বাড়ির রাজ্জাক আলী সুজনের স্ত্রী।
মঙ্গলবার (১৯ জুলাই) রাতে উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম বাঁকখালী দোয়াগাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের চাচা মো. ইকবাল বলেন, লিমার বিয়ে হয়েছে তিন মাস আগে। সন্ধ্যায় বাপের বাড়িতে ঘরের বাইরে তার পায়ে সাপ দংশন করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে তার মৃত্যু হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051