ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভাতের আলমারির উপর টর্চ লাইট রাখার সময় বিষধর সাপের কামড়ে মিনা বেগম (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনা বেগম বড়িকান্দি গ্রামের মাজু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে নিজ ঘরে ভাতের আলমারির উপর টর্চলাইট রাখার সময় তার হাতে সাপটি কামড় দেয়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কিন্তু বিকেলে কুমিল্লা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051