অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশকে ভালোবাসতে হবে। সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নিতে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা ও আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় তিনি মুক্তিযোদ্ধাসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসু উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়াসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে দিবসটি উপলক্ষে সকাল থেকে উপজেলা হেলিপোর্টে নানান আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051