
নেপালের বিপক্ষে ঢাকায় ১৩ ও ১৭ নভেম্বর দুটি প্রীতি ম্যাচ হওয়ার কথা। ম্যাচ দুটির জন্য জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে গত সপ্তাহে।
এতদিন অধিনায়ক জামাল ভূঁইয়া এবং প্রধান কোচ জেমি ডে’কে ছাড়াই অনুশীলন হয়েছে। দীর্ঘ সাত মাস পর বৃহস্পতিবার জামাল ও জেমি ফিরেছেন যথাক্রমে ডেনমার্ক এবং যুক্তরাজ্য থেকে। গত মার্চে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর দু’জন ঢাকা ছেড়েছিলেন।
জামাল একা ডেনমার্ক থেকে ঢাকায় আসেন কাল সকালে। দুপুরে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসি ও গোলরক্ষক কোচ লেস ক্লিভলিকে সঙ্গে নিয়ে আসেন জেমি। তবে এখনই অনুশীলনে যোগ দিচ্ছেন না তারা।
কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুযায়ী কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। সবাই ফেরায় পূর্ণতা পেল জাতীয় ফুটবল দলের ক্যাম্প।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ