চট্টগ্রামের সাতকানিয়ার চাঞ্চল্যকর আমজাদ চেয়ারম্যান হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বশির আহাম্মদকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বশির আহমদ সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বছরের ১৩ ডিসেম্বর সাতকানিয়ায় সংঘটিত চাঞ্চল্যকর আমজাদ হোসেন চেয়ারম্যান হত্যা মামলায় বশিরসহ ১০ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। দীর্ঘ ২৩ বছর আগে সংঘটিত হওয়া এ হত্যাকাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড হয় আরও পাঁচ আসামির। এছাড়া বেকসুর খালাস দেওয়া হয় চারজনকে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালত এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ৩ অক্টোবর সাতকানিয়া মির্জারখিল দরবার শরিফের সামনে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের স্ত্রী রওশন আকতার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে সাতকানিয়া থানা পুলিশ তদন্ত করলেও পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে সিআইডির হাতে তদন্তের ভার ন্যস্ত হয়। তদন্ত শেষে ২০০০ সালের ২২ ডিসেম্বর এ হত্যা মামলার চার্জশিট দাখিল করে সিআইডি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051