1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাড়ে ৯ লাখ টাকার ইলিশ পেল এতিম-দুস্থরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৪৮ pm

চাঁদপুরে মেঘনা নদীতে ৩ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।  বুধবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে চাঁদপুর কোস্ট গার্ড মতলব উত্তর উপজেলার এখলাছপুর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এসময় ঢাকাগামী ২টি কাঠের ট্রলার তল্লাশি করে ৩ হাজার ১০০ কেজি (৭৭.৫ মণ) জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকার বাজার মূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।

পরবর্তীতে চাঁদপুর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ