
সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ (ডিএনসিসি)। বৃহস্পতিবার (২৯ জুন) রাতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ১টা ৩৫ মিনিটে সাড়ে ১১ ঘণ্টায় সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়েছে। সর্বশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হলো।
বৃহস্পতিবার দিনভর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এর আগে, ৮ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ (ডিএনসিসি)
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051