সাগর উত্তাল থাকায় বিঘ্ন ঘটছে এলএনজি খালাসে। এতে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না। আগামী তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিকে গ্যাস সরবরাহ ব্যাহত হবে। রবিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস কোম্পানি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, আগামী তিন দিন অর্থাৎ ১৬ জুন পর্যন্ত সাগরে বৈরী আবহাওয়া কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার ফলে গ্যাস সরবরাহে বিঘ্ন বা স্বল্প চাপ বিরাজ করবে।
এ বিষয়ে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আলী মো. মামুন জানান, জাহাজ এসে বসে আছে। কিন্তু সাগর উত্তাল থাকায় আমরা এলএনজি আনলোড করতে পারছি না। ফলে এখন জমানো গ্যাস দিয়ে চালাচ্ছি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আবহাওয়া খারাপ থাকবে। ফলে আমরা এলএনজি নামাতে পারবো না। এই কারণে সাড়ে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাসসের ঘাটতি তৈরি হতে পারে।’
তিনি বলেন, ‘এই তিন দিন ঘাটতি মেটাতে গ্যাস রেশনিং এর নিদেশ দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে তারা ব্যবস্থা নেবে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051