আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। তিন মৌসুম পর আবারও বলিউড তারকা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
১৪তম আসরের নিলামে সাকিবকে দলে নিয়েছে কলকাতা। গত ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হয়ে যাওয়া আইপিএলের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় কলকাতা। নিলামে তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।
সাকিবকে দলে পেয়ে উচ্ছ্বসিত কলকাতা টিম ম্যানেজমেন্ট। সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে সাকিবের একটি ব্যাটিং-বোলিং-এর হালকা পরিসংখ্যান তুলে ধরে কলকাতা লিখেছে, ‘সে ব্যাট হাতে পারে, সে বল হাতেও পারে। আবারও তোমাকে বেগুনি এবং সোনালি রঙের জার্সিতে দেখতে তরা সইছে না।’
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন সাকিব। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেন তিনি। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর দু’ মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। পরবর্তীতে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমেই সাকিবকে ছেড়ে দেয় হায়দরাবাদ। নিষেধাজ্ঞা শেষ হওয়ায়, আগামী আসরের জন্য নিলামে লড়াই করে সাকিবকে দলে নেয় কলকাতা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051