1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাকিবদের সিরিজ বাঁচানোর লড়াই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ১১:২০ pm

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খোয়ানোর শঙ্কায় পড়েছে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হওয়ার পরও বৃষ্টির কারণে শেষপর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

৭ জুলাই গায়ানায় তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিততেই হবে মাহমুদউল্লাহদের। তাহলে সিরিজ হবে ১-১। হারলে সিরিজ খোয়াতে হবে ২-০তে। গায়ানা থেকে আর কোনো ক্যারিবীয় দ্বীপে যেতে হচ্ছে না। টি-টোয়েন্টি ২০ সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচ গায়ানায় ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সব মিলিয়ে সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। রান তাড়া করা দল জিতেছে চারটি ম্যাচ। প্রথমে ব্যাট করা দল তিনটি জিতেছে।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ