সাউথ আফ্রিকার জোহান্সবার্গের নিকটবর্তী সোয়েটো শহরের একটি পানশালায় (বার) বন্দুক হামলায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর এএফপি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা এলিসা মাউয়েলা বলেন, ‘আমরা রাত সাড়ে বারোটার দিকে এই বন্দুক হামলার খবর পাই।’ জানা গেছে শনিবার দিবাগত রাতে শুরু হওয়া ওই হামলা রাতভর চলেছে।
এলিসা আরও জানান, ‘আমরা সেখানে পৌঁছে ১২ জনকে মৃত অবস্থায় দেখতে পাই।’
এই ঘটনায় আহত আরও ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যায়, সবমিলিয়ে মৃতের সংখ্যা ১৪।
সূত্র: এনডিটিভি
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051