রাশিয়া বলেছে, জাতীয় সংসদ এবং স্থানীয় নির্বাচন কেন্দ্র করে দেশের বাইরে থেকে অন্তত তিনটি সাইবার হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।
শুক্রবার থেকে রাশিয়ায় এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে এবং রোববার পর্যন্ত তা চলবে। নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি বিজয়ী হবে বলে আশা করা হচ্ছে।খবর রয়টার্সের।
রাশিয়ার নির্বাচন কমিশন শনিবার জানিয়েছে, প্রত্যন্ত অঞ্চল থেকে অনলাইনে যেসব ভোট দেওয়া হচ্ছে তাকে লক্ষ্য করে দেশের বাইরে থেকে সাইবার হামলা চালানো হয়েছে এবং অন্তত তিনটি হামলার ঘটনা নির্বাচন কমিশন রেকর্ড করেছে।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, সাইবার হামলার কারণে কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে বিলম্ব হয়েছে।
রুশ নির্বাচন কমিশনের তথ্য কেন্দ্রের প্রধান কর্মকর্তা আলেকজান্ডার শোকলচুক জানান, দুটি হামলা হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। এসব হামলা খুবই শক্তিশালী ছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, রোববার আরও হামলা হতে পারে। তবে কারা এসব হামলা চালিয়েছে, সেসব দেশের নামও তিনি উল্লেখ করেন। অবশ্য রুশ কর্মকর্তারা এর আগে সাইবার হামলার জন্য পশ্চিমা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে দায়ী করেছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051