লালমোহনের চরভূতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হোসেন হাওলাদার, তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নানকে চরফ্যাশনের সাংবাদিক তৈয়্যবুর রহমানকে পিটিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। লালমোহন থানায় মামলা হওয়ার একদিন পর বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৮ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ভোলা থেকে তাদেরকে গ্রেফতার করে। একই সাথে লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লোকমান হোসেন ও রমাগঞ্জ ইউনিয়নের আজিজুল নামে আরো দুজনকেও গ্রেফতার করা হয় এই মামলায়। তাদের আজ শুক্রবার বেলা ১২টার দিকে ভোলা কোর্ট আদালতে পাঠানো হয়েছে।
লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান জানান, বুধবার ২৫ জুলাই রাত ১০ টার দিকে চরফ্যাশন উপজেলার সাংবাদিক তৈয়্যবুর রহমান লালমোহন আসার পথে ফুলবাগিচা রাস্তায় এই দুই চেয়ারম্যানসহ ১৬ জন তাকে পথরোধ করে অতর্কিত আক্রমণ করেন বলে লালমোহন থানায় মামলা করেন তৈয়্যবুর রহমান। বুধবার তৈয়্যবুর রহমান বাদী হয়ে দুই সাবেক চেয়ারম্যানসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ জনের নামে লালমোহন থানায় মামলাটি দায়ের করেন। ওই সাংবাদিক দ্যা বাংলাদেশ টুডের সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন বলে পরিচয় দেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051