1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাংবাদিক হত্যার নায়ক চেয়ারম্যান বাবু স্থান পাল্টাচ্ছেন ঘন ঘন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ১১:৫৭ pm

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম খুন হওয়ার পর ঘন ঘন স্থান পরিবর্তন করছেন এই কিলিং মিশনের নায়ক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। এমনটি জানিয়েছেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। শুক্রবার সন্ধ্যায় নিহত সাংবাদিক নাদিমের পরিবারের সঙ্গে দেখা করতে এসে এসব তথ্য জানান তিনি৷

পুলিশ সুপার বলেন, মাহমুদুল আলম বাবু ঘন ঘন স্থান পরিবর্তন করছেন। তবে তিনি ঢাকায় নেই এবং তিনি সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছেন। আমাদের একাধিক টিম তার অবস্থানের নজরদারি করছে এবং তার পেছনে রয়েছে৷

তিনি আরও বলেন, এলআইসি টিম আমার আন্ডারে থাকে, সেই টিম মাঠে আছে। লাইভে লোকেশন দেখছি, কোনদিকে আছে। পেছন পেছন যাচ্ছে আমাদের টিম। মাহমুদুল আলম বাবু কিলিং মিশনের নায়ক। যেকোনো উপায়ে তাকে আটক করা হবে।

বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

নাদিম হত্যাকাণ্ডে এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ