না ফেরার দেশে চলে গেলেন ষাটের দশকের কবি হোসনে আরা হোসেন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহমুদের মা হোসনে আরা হোসেন গত ৩০ সেপ্টেম্বর ভর্তি হন স্কয়ার হাসপাতালে। দীর্ঘদিনে সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। এরপর অবস্থান অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়।
পরিবারের সদস্যরা জানান, গত কয়েক বছর যাবত নিউরো, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। সর্বশেষ গত ১৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
মৃত্যুকাল তিনি স্বামী এবিএম মকবুল হোসেন দুই ছেলে সুমন মাহমুদ ও আরিফ হোসেন টিপু এবং এক মেয়ে ফরিদা কানিজকে রেখে গেছেন।
কুমিল্লার নাঙ্গলকোর্টের সম্রান্ত মিয়া বাড়িতে ১৯৫০ সালের ১৫ আগস্ট জন্ম হোসনে আরার। তার বাবা আহমদ উল্লাহ এবং মা দেলোয়ারা আফরোজ চৌধুরীর মেঝ মেয়ে ছিলেন তিনি। বাবা আহমদ উল্লাহ কুমিল্লার বিখ্যাত আইনজীবী ছিলেন।
ষাটের দশকে নানা প্রতিকূলতার মধ্যেও দেশ-সমাজ-প্রকৃতি নিয়ে কবিতা ও ছোট গল্প রচনা করে পরিবারের মধ্যে আলোচিতও হন হোসেনে আরা।
বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত কুমিল্লা আহমদ উল্লাহ-দেলোয়ারা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান উদ্যোক্তা ছিলেন তিনি। সমাজ পরিবর্তনের বিভিন্ন জনহিতকর কাজের সাথেও সম্পৃক্ততা ছিল হোসনে আরার।
ভিন্নবার্তা ডটকম/আরজে/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051