ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শাহেদ শফিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে ডিআরইউ। ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব বৃহস্পতিবার এক বিবৃতিতে, শাহেদ শফিককের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একইসাথে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো ডিআরিইউর দফতর সম্পাদক রফিক রাফির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ফেব্রুয়ারির দুপুরে নিউজ পোর্টাল জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মুসা মিয়া ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানের বাংলাভিশনের রিপোর্টার সাদ্দাম হোসাইন ছিলেন। এ সময় রাসেল নামে এক ব্যক্তি উল্টো পথে এসে হঠাৎ তার পায়ে মোটরসাইকেল দিয়ে দুই বার জোরে ধাক্কা দেয়। এর কারণ জানতে চাইলে শাহেদকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি আর লাথি মারতে থাকে। মুহূর্তেই চলে আসে তার আরও কয়েকজন সঙ্গী।’
বিবৃতিতে শাহেদ শফিকের বরাত দিয়ে আরও বলা হয়, হামলায় তিনি বুকে, মুখে, চোখে, হাতে, পায়ে, গলা, কোমর ও মাথায় প্রচণ্ড আঘাত পান। হাতের আঙ্গুল ও ঠোঁট থেকে রক্ত ঝরতে থাকে। এতে তিনি বমিও করেন। হামলাকারীরা তার গায়ের পাঞ্জাবী ছিঁড়ে ফেলে। এ সময় আমাকে বাঁচাতে এলে সহকর্মী সাংবাদিক মুসা মিয়ার উপরও হামলা হয়। পরে অপর সহকর্মী সাদ্দাম হোসেন তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল (মিডফোর্ড) হাসপাতালে নিয়ে যান।
শাহেদ জানান, ঘটনার পরে বাংশাল থানায় অভিযোগ দেন। হাসপাতালের সনদ, হামলাকারীদের ছবি, ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ, প্রত্যক্ষদর্শী সাক্ষী থাকলেও ১৩ দিন পর মামলা নেয় পুলিশ। এখনও এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051