1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাংবাদিক রোজিনাকে আটক ও হেনস্থার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১ ১১:০৮ pm

নীলফামারীর ডোমার উপজেলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ, তার মুক্তি ও দূর্নীতিবাজদের বিচারের দাবীতে মাননবন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টা হতে ডোমার বাজার রেলগেট মোড়ে সকল সাংবাদিকবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়েছে।

ইত্তেফাক প্রতিনিধি মোঃ মোজাফ্ফর আলীর সভাপতিত্বে সমকাল প্রতিনিধি রওশন রশীদ, যায়যায়দিন প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো, যুগের আলো প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখী, চ্যানেল২৪ প্রতিনিধি রায়হান সবুক্তগীন অনিকেত, মানবজমিন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সোহাগ, খবরপত্র প্রতিনিধি আনিছুর রহমান মানিক, আমাদের অর্থনীতি প্রতিনিধি রতন রায়, ভোরের কাগজ প্রতিনিধি জাবেদুল ইসলাম সানবীম, সাংবাদিক এ আই পলাশ, জুয়েল বসুনিয়া ও এমদাদুল হক মাসুম প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনটি সঞ্চলনা করেন দীপ্ত টিভির প্রতিনিধি ইয়াছিন মোহাম্মদ সিথুন।

বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবী করেন এবং দোষী স্বাস্থ্য কর্মকর্তাদের বিচার দাবী করেন । অন্যথায় সারা দেশের সকল সাংবাদিক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ