আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কৃত গ্রেফতার হেলানা জাহাঙ্গীরের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (০২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পল্লবী থানায় হেলেনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন আব্দুর রহমান তুহিন নামে এক সাংবাদিক।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, হেলেনা জাহাঙ্গীর ও জয়যাত্রার টিভির আরো কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি করেন আব্দুর রহমান তুহিন। মামলায় আনা অভিযোগটি আমরা তদন্ত করে দেখছি।
পল্লবী থানা পুলিশ জানায়, জয়যাত্রা টিভির টিভির ভোলা প্রতিনিধি দেওয়ার নামে করে আব্দুর রহমান তুহিনের কাছ থেকে মোটা অংকের টাকা নেয় কর্তৃপক্ষ। এই মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগে জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন আব্দুর রহমান তুহিন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনগত রাতে রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো সামগ্রী এবং অবৈধভাবে সংরক্ষণ করা হরিণের চামড়া উদ্ধার করা হয়। এছাড়া, তার বাসা থেকে বিভিন্ন দেশের মুদ্রা, ওয়াকিটকি, ড্রোন ও বিপুল পরিমাণ ছুরি উদ্ধার করা হয়।
ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং মাদক, বিদেশি মুদ্রা ও বন্যপ্রাণির চামড়া জব্দ ও অবৈধ আইপি টিভি পরিচালনার জন্য হেলেনার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা গত ১৭ জানুয়ারি আওয়ামী লীগের উপকমিটির সদস্য হয়েছিলেন। সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051