1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাংবাদিক নির্যাতনের দায়ে জাবির ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ১:২৬ am

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত এক সাংবাদিককে নির্যাতনের ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী আসাদ হক ও আরিফ জামান সেজান, নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের রায়হান বিন হাবিব এবং আইন ও বিচার বিভাগের ৪৭তম ব্যাচের মাসুম বিল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান জানান, ঘটনার প্রধান হোতাসহ চারজনকে প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডুকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে চার সদস্যের কমিটি।
কমিটির অন্যরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইস্রাফিল আহমেদ, আলবেরুনী হলের প্রাধ্যক্ষ মো. আশরাফুল আলম এবং সদস্য সচিব প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার সোহেল রানা। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই কমিটি যদি অভিযুক্ত ১১জন ছাড়াও ঘটনার সাথে সম্পৃক্ত অন্যদের ব্যাপারেও সুপারিশ করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

জানা যায়, গত ২ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথি কক্ষে ডেকে নিয়ে চ্যানেল আই’য়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুবেল হোসাইনকে শারীরিকভাবে নির্যাতন করে হল ছাত্রলীগের কয়েকজন কর্মী। সেই রাতেই ঘটনায় অভিযুক্ত ৮ ছাত্রলীগ কর্মীকে চিহ্নিত করে সংগঠন থেকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ