যুগান্তরের সিনিয়র সাব-এডিটর সাংবাদিক এমএম সালাহউদ্দিনের দাদা নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী হাজি মো. আলমগীর কবীর (৫৮) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বুধবার সকাল ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সোনারগাঁওয়ের প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী হাজি আজম আলী মুন্সির ছেলে এবং যুগান্তরের সিনিয়র সাব-এডিটর এমএম সালাহউদ্দিনের দাদা মো. হাবিবুর রহমানের চাচাতো ভাই।
এক সপ্তাহ আগে তার করোনা ধরা পড়লে রাজধানীর ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
মো. আলমগীর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা ও সাবেক এমপি কায়সার হাসনাতসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
সোমবার বাদ আসর নিজ গ্রাম সোনারগাঁওয়ের ভাগোলপুরের পাঁচপীর মাজারে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051