কুইন্সটন শহরে এক দিনের রেস্ট ডে দারুণভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। মানসিক স্বাস্থ্য সতেজ রাখতে প্রকৃতির সাথে মিশে গিয়েছেন তামিম-তাসকিনরা। এক দিনের ছুটি কাটিয়ে আবার মাঠে ফিরলেন ক্রিকেটাররা। আর অনুশীলনের ফাঁকে দুই পেসার মাতলেন খুনসুটিতে। এ দিন সাংবাদিকদের ভূমিকায় দেখা গেল রুবেল হোসেন ও শরিফুল ইসলামকে। শুরুতে পেসার শরিফুল প্রশ্ন করেন রুবেলকে। পরে রুবেল প্রশ্ন করেন শরিফুলকে। তাদের প্রাণবন্ত প্রশ্নোত্তরে উঠে আসে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা কেমন পারফরম্যান্স করতে চান তা। দু’জনেই প্রস্তুত সেরাটা দিতে।
প্রশ্নের শুরুটা করলেন শরিফুল। নিউজিল্যান্ডে কেমন লাগছে? রুবেল, নিউজিল্যান্ডে তো এর আগেও অনেক এসেছি। এখানকার কন্ডিশনে আসলে বোলিং করতে ভালো লাগারই কথা। উইকেট সুন্দর থাকে, স্পোর্টিং থাকে। ব্যাটসম্যানদের জন্য সহায়ক; পরিকল্পনা অনুযায়ী বল করতে পারলে, বোলারদের জন্যও ভালো হবে।
শরিফুলের দ্বিতীয় প্রশ্ন, আমার কাছে মনে হয় আপনি বাংলাদেশের সফলতম পেসারদের একজন। আপনি এখন কতটুকু চেষ্টা করছেন নিজের সেরাটা দেয়ার?
রুবেল, অবশ্যই। কারণ আমি সব সময়ই চেষ্টা করি। ইনশা আল্লাহ সামনে আমি যদি সুযোগ পাই, আমি আমার শতভাগ দেবো। একই সাথে আমি আমার ভালো স্মৃতিগুলো, কিভাবে নিউজিল্যান্ডের সাথে ভালো খেলেছিলাম, চেষ্টা করব নিজের মাথায় রাখার জন্য। এবং দলের পরিকল্পনা অনুযায়ী প্রয়োগটা খুব ভালো করতে হবে।’
শরিফুলÑ নিউজিল্যান্ডে এসে বাংলাদেশ কোনো ম্যাচ জেতেনি। এবার কি সেই রেকর্ডটা ভাঙতে পারব? আপনার কতটুকু আত্মবিশ্বাসী? আত্মবিশ^াসী রুবেলের উত্তর, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, অবশ্যই। কারণ আমাদের যে দল, ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সেই সামর্থ্য আছে।
এবার রুবেলের প্রশ্নে উত্তরদাতা শরিফুল। রুবেলÑ প্র্যাকটিস কেমন চলছে? শরিফুল, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে।’ রুবেলের দ্বিতীয় প্রশ্নÑ নিউজিল্যান্ডের উইকেট কেমন মনে হচ্ছে? তোমার তো প্রথম সফর। শরিফুল, ‘উইকেটটা অনেক ভালো মনে হচ্ছে। স্কোরিং উইকেট। অ্যানিথিং ওয়াইড, পানিশড। জাস্ট লাইন অ্যান্ড লেংথে ঠিক করে বল করতে হবে। রুবেলÑ তোমার প্রস্তুতি কেমন নিচ্ছো? ওদের কন্ডিশনে নিউজিল্যান্ড অনেক কঠিন দল, তো তোমার প্রস্তুতি কেমন?
শরিফুল, প্রস্তুতি তো আল্লাহর রহমতে ভালোই আছে। ওদের দেশে ওদের সব জানা, তো ওদের সাথে খেলা একটু কঠিনই হবে। চেষ্টা করব নিজের পরিকল্পনায় থাকার। রুবেলÑ তোমার স্ট্রোক বল কোনটা? সেটায় মনোযোগ দিচ্ছ বেশি? শরিফুল, হ্যাঁ, স্ট্রোক বলটায় মনোযোগ দিচ্ছি, স্ট্যাম্প টু স্ট্যাম্প, হালকা সুইং।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051