সোমবার রাতে ঢাকার ধামরাইয়ে দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক শামীম খানের ছেলের প্রাণনাশের চেষ্টা ও বাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মামলার বাদী ইমরান খানকে হত্যা চেষ্টা চালায়। মামলার আসামি আব্দুল মান্নানের কথামতো মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় আব্দুল মান্নানের নেতৃত্বে সংঘবদ্ধ ১০-১২ সন্ত্রাসী এ হামলা চালিয়ে হত্যাচেষ্টা করা হয়।
এ ঘটনায় সংঘবদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তরা হলো, মানিকগঞ্জের সাটুরিয়া থানার দতরা এলাকার বাসিন্দা আব্দুল মান্নান ও ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকার বাসিন্দা সুমন হোসেনসহ ১০-১২ জন। তারা দুজনেই গাঙ্গুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে।
ভুক্তভোগী ইমরান খান ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের কামাড়পাড়া এলাকার বাসিন্দা ও দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই প্রতিনিধি শামীম খানের ছেলে। শামীম খান ধামরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি।
অভিযোগ সূত্রে জানা যায়, ৬ নভেম্বর রাত ৭টার দিকে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় বাদী ইমরান খানকে একা পেয়ে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে বলে। সে তাদের কথায় রাজি না হলে তারা তার ওপর সন্ত্রাসী হামলা চালায় ও প্রাণনাশের চেষ্টা করে। পরে পাশে ডিউটিরত পুলিশ সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করল।
এ বিষয়ে ধামরাই থানার এসআই রাজু মণ্ডল বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051