করোনাকালে সারা দেশের সাংবাদিকদের ১০ কোটি টাকার আর্থিক সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিএফইউজের অনুমোদিত সকল ইউনিয়ন নেতারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তারা বলেছেন, এর আগেও প্রধানমন্ত্রী করোনার সহায়তা হিসেবে সারা দেশের ৩ হাজার ৩’শ ৫০ জন সাংবাদিকের প্রত্যেককে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করেছিলেন। আগের মতো এবারও প্রধানমন্ত্রী বিএফইউজের আবেদন বিবেচনায় নিয়ে করোনার ভয়াবহ সংক্রমণের এই দুঃসময়ে ১০ কোটি টাকা প্রদান করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
সাংবাদিক নেতারা বলেন, বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভূটানসহ উপমহাদেশের কোথাও গণমাধ্যম কর্মীদের প্রতি কোনো সরকার প্রধানের এ ধরনের মমত্ববোধের নজীর নেই। সাংবাদিকদের এই সহায়তা পাওয়ার বিষয়ে আন্তরিক সহযোগিতা করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিবকে ধন্যবাদ জানান নেতারা।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিএফইউজে সভাপতি মোল্লা জালাল ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সিইউজে সভাপতি মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, কেইউজে সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, জেইউজে সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, বিএইউজে সভাপতি আমজাদ হোসেন মিন্টু সাধারণ সম্পাদক জেএম রউফ, আরইউজে সভাপতি মো. রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক তানজিমুল হক, এমইউজে সভাপতি আতাউল করীম খোকন সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, সিবিইউজে সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, এনইউজে সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমির হোসেন স্মীত, জেইউকে সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক জামিল হাসান খোকন এক যুক্ত বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এসব কথা বলেন।
নেতারা বলেন, বিএফইউজের সহযোগিতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সারা দেশের সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর এই সহায়তা বিতরণ করা হবে।
এছাড়াও আগামী ৪ মে প্রধানমন্ত্রীর হাতেগড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অসুস্থ্য, অসচ্ছল ও অসহায় ২ শতাধিক সাংবাদিককে প্রধানমন্ত্রীর পক্ষে অর্থ সহায়তার চেক বিতরণ করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
উল্লেখ্য, ২০১৮ সালে বিএফইউজের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ২০ কোটি টাকা অনুদান প্রদান করেন। তার দেয়া অনুদানের লভ্যাংশ থেকে প্রতি বছর শত শত সাংবাদিককে কল্যাণ ট্রাস্ট থেকে সহায়তা প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবার বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051