নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরের পালইকান্দা এলাকায় বৃহস্পতিবার দুপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে আল মামুন নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। ১০ বছর বয়সি ওই আল মামুন খালিয়াজুরী সদর ইউনিয়নের ছোট হাটি গ্রামের মো. অনির মিয়া ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান জানান, আল মামুন অন্য শিশুদের সাথে পালইকান্দা হাওরের হিজল গাছে পাখির বাসা থেকে বাচ্চা আনতে যায়। এরপর সে অন্যদের সাথে ওই নদীটিতে সাঁতার দেয়। এসময় সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে নদীর মাঝখানের স্রোতের তোড়ে সে পানিতে ডুবে যায়।
পরে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051