সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান ও তার স্ত্রী নাসরিন খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন মোর্শেদ খানের পুত্র ফয়সাল মোর্শেদ।
ফয়সাল মোর্শেদ জানান, ‘বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করা আমার বাবা ও মা উভয়েই করোনা আক্রান্ত হয়েছেন। মায়ের শারীরিক অবস্থা আগামী ৭২ ঘণ্টার জন্য অত্যন্ত শঙ্কটাপন্ন বলে মনে করছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থার অবনতি হলে মাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মায়ের ফুসফুস শতকরা ৫০ ভাগ সচল এবং অক্সিজেন লেভেল শতকরা ৭০ ভাগে উঠানামা করছে। ’
চলতি মাসের ৬ জানুয়ারি থেকে মোর্শেদ খান ও তার স্ত্রী নাসরিন খান করোনায় আক্রান্ত হন বলে জানান তাদের পুত্র ফয়সাল মোর্শেদ।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051